ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্ল্যাটফর্মস-ঢাবির চুক্তি; অগ্রাধিকার পাবে চারুকলার শিক্ষার্থীরা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-১২-২০২৩ দুপুর ৩:২৮

বাংলাদেশের শিল্পাঙ্গনকে আরও এগিয়ে নিতে শিল্পকর্ম প্রদর্শন ও বিকিকিনির ওয়েবসাইট প্ল্যাটফর্মস ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার ঢাবির চারুকলা অনুষদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

   
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্ল্যাটফর্মস ও ইশো’র প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মস ও চারুকলা বিভাগের অন্যান্য প্রতিনিধিরা। 


ঢাবি চারুকলার শিক্ষার্থীরা এই সমঝোতা স্মারকের আওতায় প্ল্যাটফর্মস-এ নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। প্ল্যাটফর্মটির উদ্দেশ্যই হচ্ছে এইভাবে বাংলাদেশের শিল্পাঙ্গনকে নতুন উচ্চতা দেওয়া। পাশাপাশি, আগামী জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বছরব্যাপী চলা একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ১২টি শিল্পকর্ম বাছাই করা হবে। বছর শেষে তাদের এই শিল্পকর্মগুলো ‘সাইলেন্ট অকশন’-এ যাবে। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের কাজকে উপস্থাপন করার সুযোগ পাবে।

 
প্ল্যাটফর্মস এবং ঢাবি চারুকলা বিভাগের এই অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং বাংলাদেশের শিল্পাঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

 
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://plat-forms.com/   

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত