ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

তৃতীয়বার প্রিয় ব্র্যান্ড শ্রেণিতে পুরস্কার জিতল দারাজ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-১২-২০২৩ দুপুর ৩:৪০

ই-কমার্সে পণ্য বিক্রিতে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’কে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে দারাজ জানিয়েছে, গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’এর ১৫তম আসরে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে এ বছর দারাজ প্রিয় ব্র্যান্ড শ্রেণিতে সপ্তম পুরস্কারটি পায়। এটি নিয়ে টানা তৃতীয়বার প্রিয় ব্র্যান্ড শ্রেণিতে পুরস্কার জিতল দারাজ।

সারা দেশের ১০ হাজার ভোক্তার উপর চালানো জরিপের ভিত্তিতে ১৫টি ব্র্যান্ডকে পুরস্কার দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গত নয় বছর ধরে দারাজ অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এমন একটি খাতে যেখানে বিশ্বাস নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠে। এর মাঝেই আমরা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রেতা, বিক্রেতা এবং অন্যান্য অংশীদারদের জন্য সর্বোত্তম গুণমান নিশ্চিত করার লক্ষ্যে আমাদের দৃঢ় মনোভাব।

এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে। প্রতিষ্ঠানটির প্রধান মার্কেটিং কর্মকর্তা তালাত রহিম বলেন, এ ধরণের স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করে কেনাকাটার অভিজ্ঞতাকে সকলের জন্য বিনোদনমূলক করার লক্ষ্যে আরও নিবেদিতভাবে কাজ করে যেতে। এছাড়াও আগামী দিনে ই-কমার্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতেও উদ্বুদ্ধ করে। ২০১৪ সালে যাত্রা শুরু করে ২০১৮ সাল থেকে বহুজাতিক ‘আলিবাবা’ এর মালিকানায় চলে যায় দারাজ। রাইড সেবা ও দেশ-বিদেশের হরেক রকমের পণ্য কেনা-কাটা করার সুযোগ রয়েছে দারাজে। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত