ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬

সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পেল নগদ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৬-১২-২০২৩ দুপুর ৩:৪২

হাজার হাজার মানুষের ভোটে দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের সম্মান জিতেছে দেশ সেরা মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদ। দেশের বিভিন্ন প্রান্তের দশ হাজার গ্রাহকের ওপর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং গবেষণা প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেডের পরিচালিত জরিপের ফলাফলের ভিত্তিতে এই সম্মান অর্জন করল নগদ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে নগদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

নগদের পক্ষে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ ও চিফ কমার্শিয়াল অফিসার মোঃ সিহাব উদ্দীন চৌধুরী এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সম্মাননা গ্রহণ করেন। গত তিন বছর ধরে ব্র্যান্ড ইকুইটি ইনডেক্সে ধারাবাহিকভাবে বিষ্ময়কর উত্থানের কারণেই নগদ এই স্বীকৃতি অর্জন করেছে বলে জানান ১৫তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩-এর আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

ব্র্যান্ড হিসেবে নগদের এই স্বীকৃতিকে গ্রাহকের ভালোবাসা হিসেবে দেখছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, দেশের সেরা উদীয়মান ব্র্যান্ড হতে পারাটা আমাদের জন্য সম্মানের, তবে তার চেয়ে বেশি কাঙ্ক্ষিত গ্রাহকের ভালোবাসা। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের মাধ্যমেই কেবল সেটি অর্জন করা সম্ভব। আর সেই কাজটিই গত সাড়ে চার বছর ধরে করে আসার চেষ্টা করছি আমরা। ফল হিসেবে সাড়ে আট কোটি গ্রাহকের ভালোবাসাও ইতিমধ্যে আমরা পেয়েছি। দেশের সেরা উদীয়মান ব্র্যান্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি সম্প্রতি ডিজিটাল মার্কেটিং এবং আরো অনেকগুলো বিভাগে সাফল্য দেখিয়েছে নগদ।

এ বিষয়ে নগদ প্রধান তানভীর এ মিশুক বলেন, ‘এই পুরস্কারগুলো আমাদের টিমের কঠোর পরিশ্রম ও নিবেদন প্রমাণ করে। একই সাথে বোঝা যায়, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীলভাবে আমাদের গ্রাহকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে চলেছি। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠান সবসময় ডিজিটাল উদ্ভানীর কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। আমাদের গ্রাহকদের প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত পরিবর্তনের ভেতর দিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

দ্যা ডেইলি স্টার-এর সহযোগিতায় এবারের আয়োজনে ব্র্যান্ড ফোরামের স্ট্রাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম এবং নলেজ পার্টনার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। মাত্র সাড়ে চার বছর আগে যাত্রা করে নগদ এখন সাড়ে আট কোটি গ্রাহকের ভালোবাসার প্রতিষ্ঠান। ডিজিটাল লেনদেনকে দেশব্যাপী জনপ্রিয় করা এবং বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিদিন গড়ে ১৩০০ কোটি টাকার লেনদেন করছে নগদ। মাত্র সাড়ে চার বছর আগে যাত্রা করে নগদ এখন সাড়ে কোটি গ্রাহকের প্রতিষ্ঠান।

ডিজিটাল লেনদেনেকে জনপ্রিয় করা এবং বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিদিন গড়ে ১৩০০ কোটি টাকা লেনদেন করছে নগদ। দুই সপ্তাহ আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সপ্তম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩-এ দুটি গোল্ডসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার জিতেছে নগদ। সেবার দুটি সিলভার এবং ছয়টি ব্রোঞ্জও জেতে প্রতিষ্ঠানটি। এরমধ্যে দেশের প্রথম বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনে অসাধারণ পারফরম্যান্সের জন্য নগদ লিমিটেড জিতেছে ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’ ক্যাটাগরির গোল্ড পুরস্কার।

এ ছাড়া তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে একই ফ্রেমে উপস্থিত করার জন্য নগদ জিতেছে বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার ক্যাটাগরির গোল্ড পুরস্কার। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন

বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

ঢাকা স্টক এক্সচেঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন