ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
২৭ ডিসেম্বর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৯১তম সভার সভাপতিত্ব করেন তিনি। এসময় নব গঠিত পরিচালনা পর্ষদের স্বতস্ত্র পরিচালকদ্বয় ও অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন পরিচালক ড. সৈয়দ ফারহাত আনোয়ার ৩৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে দৈনিক কালের কণ্ঠে দেশের ৩০ জন শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একজন হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কানাডার নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সিস্টেমে পিএইচডি করেছেন। ৭০ এরও অধিক প্রকাশনা রয়েছে তার।
ড. সৈয়দ ফারহাত আনোয়ার সিঙ্গার (বাংলাদেশ) এবং মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবেও কাজ করেছেন। এশিয়া মার্কেটিং ফেডারেশনের সভাপতির পদে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন একাডেমিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
শিক্ষকতার পাশাপাশি ড. ফারহাত শিক্ষা, ফার্মাসিউটিক্যালস, পোশাক, আইসিটি, রিয়েল এস্টেট এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বিপণন, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক কর্মকৌশলগত এডভাইজারি দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ