লোটোতে ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা
দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, লোটো-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক-এর অরেঞ্জ ক্লাব সদস্যরা লোটোতে উপভোগ করতে পারবেন আকর্ষণীয় মূল্যছাড়। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেওয়া হয়ে থাকে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট ডিরেক্টর রফিক আহমেদ ও লোটো-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাবেদ ইসলাম বাংলালিংক হেড অফিস-এ আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে, বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা লোটো ও লি কুপারের জুতা, স্যান্ডেল, ব্যাকপ্যাক, চামড়ার বেল্ট, মোজা, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদিসহ সকল পণ্যের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ১৫ শতাংশ মূল্যছাড়। গ্রাহকরা মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে অথবা "BLOTTO" লিখে ৫৬৭৮ নম্বরে এসএমএস করে অফারটি নিতে পারবেন। ফিরতি এসএমএস-এ গ্রাহকরা একটি বিশেষ কোড পাবেন, যেটির তাদেরকে ডিসকাউন্ট পেতে সাহায্য করবে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ, বলেন, “গ্রাহকরাই আমাদের সকল উদ্যোগ ও প্রাধান্যের কেন্দ্রবিন্দু। গ্রাহকদের প্রতিদিনের জীবনযাপনকে আমরা আরও সহজ ও উন্নত করার চেষ্টা করি।
লোটো ও লি কুপার-এর সাথে এই সমঝোতা চুক্তিটি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর ফলে, আমাদের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা তাদের দৈনন্দিন প্রয়োজনে সেরা লাইফস্টাইল পণ্যগুলি কিনতে পারবেন আকর্ষণীয় ছাড়ে।” বাংলাদেশে লোটো ইতালিয়া ও লি কুপার ব্র্যান্ডের লাইসেন্সধারী, এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাভেদ ইসলাম, বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তির মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য আকর্ষণীয় অফার আনতে পেরে আমরা খুবই আনন্দিত। এই চুক্তির ফলে, অরেঞ্জ ক্লাবের সদস্যরা লোটো ও লি কুপার-এ কেনাকাটা করার সময় সকল পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
আমরা মনে করি, এই সমঝোতা চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের এই ক্রীড়া ও লাইফস্টাইল ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্য ক্রয় করে উপকৃত হবেন। এছাড়াও টাকার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেও তারা লাভবান হবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থির ছিলেন, লোটো-এর জিএম (রিটেইল) তাইফুর রহমান, লোটো-এর হেড অব ব্র্যান্ডস এন্ড মার্কেটিং শফিকুর রহমান লিটন, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান ও বাংলালিংক-এর হেড অব এসএমই মোঃ মাহমুদুল হাসান।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ