বিশ্বে স্মার্টফোন শিপমেন্টে সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় ইনফিনিক্স
বিগত প্রান্তিকে পুরো বিশ্বে স্মার্টফোন শিপমেন্টে সেরা দশ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ইনফিনিক্স। এই অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে তরুণদের প্রিয় টেকনোলজি ব্র্যান্ডটি।
আইডিসি’র ত্রৈমাসিক ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে ওঠে এসেছে এই তথ্য। বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিক্স, স্মার্টফোন ইউনিটের সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বাৎসরিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
আইডিসি’র এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪২ লক্ষ ইউনিট স্মার্টফোন পৌঁছে দিয়েছে ইনফিনিক্স। যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৭৪.৮% বেশি। বিশ্বজুড়ে এই চমকপ্রদ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনফিনিক্স ফোনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্য।
২০২৩ সালে বিভিন্ন সিরিজের বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে ব্র্যান্ডটি। তরুণদের বৈচিত্র্যময় প্রয়োজন মেটানোর লক্ষ্যে ডিজাইন করা হয়েছে ইনফিনিক্সের প্রতিটি ফোন। এর মধ্যে উল্লেখযোগ্য নোট ১২ প্রো, হট ৩০, নোট ৩০ প্রো, স্মার্ট ৮, ইনফিনিক্স জিটি ১০ প্রো, জিরো ৩০ ইত্যাদি গ্লোবাল মডেলগুলো।
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) একটি বৈশ্বিক সংস্থা। বিশ্বজুড়ে মার্কেট ইন্টেলিজেন্স, এডভাইজরি সার্ভিস, তথ্যপ্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান, টেলিকমিউনিকেশন এবং কনজিউমার টেকনোলজি মার্কেট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
নির্ভুলভাবে ও বিশ্বাসযোগ্যতার সাথে, বিশ্বব্যাপী মোবাইল ফোন বাজারের পারফরম্যান্স, ট্রেন্ড এবং বিক্রেতার অবস্থান সম্পর্কে গভীর বিশ্লেষণ ও সম্ভাবনা প্রদানের ক্ষেত্রে আইডিসি’র ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ ব্যাপকভাবে স্বীকৃত। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ