বিশ্বের প্রথম স্থলভিত্তিক নিউক্লিয়ার এসএমআর নির্মান করছে রসাটম
রাশিয়ার দূরপ্রাচ্য আর্কটিক মহাসাগর উপকূলে অবস্থিত ইয়াকুতিয়া অঞ্চলের স্থলভাগে বিশ্বের প্রথম পরমাণু প্রযুক্তি ভিত্তিক স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) নির্মান করছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রটিতে ব্যবহৃত হবে সর্বাধুনিক জওঞগ-২০০ঘ রিয়্যাক্টর।
ইতোমধ্যে, এসএমআরটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মান শুরু করেছে সেন্ট পীটার্সবার্গে অবস্থিত রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখার অধীনস্থ একটি কারখানা। স্টেইনলেস স্টীল থেকে নির্মিত ১৬৫টনের অধিক যন্ত্রপাতির মেটালার্জিক্যাল ট্রিটমেন্ট সম্পন্ন হয়েছে।

রসাটম যন্ত্রপ্রকৌশল শাখার প্রধান ইগোর কতোভ বলেন, “ক্ষুদ্র পারমাণবিক কেন্দ্রের চাহিদা ক্রমান্বয়েই বাড়ছে। ক্ষুদ্র রিয়্যাক্টরগুলোকে বিশ্বে পরমাণু শক্তির উন্নয়নের ক্ষেত্রে অন্যতম সম্ভাবনাময়য় হিসেবে বিবেচনা করছে। রাশিয়া এই ক্ষেত্রেও তাদের নেতৃত্ব বজায় রাখতে ইচ্ছুক এবং পরীক্ষামূলক ইউনিটের পরিবর্তে ক্ষুদ্র বানিজ্যিক রিয়্যাক্টর উৎপাদনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে”।
স্থলভিত্তিক এই ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নির্মান কাজ সম্পন্ন হলে এটি দূরবর্তী ইয়াকুতিয়া অঞ্চলের এনার্জী সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করবে। ২০২৮ সাল নাগাদ এটি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বে এজাতীয় প্রথম বিদ্যুৎকেন্দ্রটিতে একটি পাওয়ার ইউনিট থাকছে এবং ইউনিভার্সাল নিউক্লিয়ার আইসব্রেকারে ব্যবহৃত আধুনিক জওঞগ-২০০ রিয়্যাক্টরের ভিত্তিতে তৈরি জওঞগ-২০০ঘ রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। জওঞগ-২০০ঘ এর তাপ উৎপাদন ক্ষমতা ১৯০মেগাওয়াট এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৫মেগাওয়াট। এই রিয়্যাক্টরের লাইফ সাইকেল ৬০ বছর এবং ৫-৬ বছর পর পর এটিতে জ্বালানী প্রতিস্থাপন করতে হয়। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী