ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ-এর ব্যাংকাসুরেন্স চুক্তি: আর্থিক খাতের এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৩০

ব্র্যাক ব্যাংক এবং মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা মেটলাইফের বিভিন্ন জীবনবিমা পলিসি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের মানুষের কাছে বিমা পণ্য ও সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে এই চুক্তির মধ্য দিয়ে আর্থিক খাতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আনুষ্ঠানিকভাবে শুরু হলে ব্যাংকাসুরেন্স সেবার মধ্য দিয়ে মেটলাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা ব্র্যাক ব্যাংকের শাখা, উপশাখা এবং এসএমই ইউনিট অফিসসহ ব্যাংকের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।


ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদের উপস্থিতিতে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী; ডিএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ; এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মুহাম্মদ আসিফ শামস; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বাংলাদেশে ব্যাংকাসুরেন্স সেবা অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এই চুক্তির তাৎপর্য তুলে ধরে বলেন, “আজ একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মেটলাইফ বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক ব্যাংকাসুরেন্স পার্টনারশিপে একত্রিত হয়েছে। এটি আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির নিরলস পরিশ্রমের প্রতিফলন। এই চুক্তিটি বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে।”


তিনি আরও বলেন, “ব্যাংকিং এবং বিমা সেবাকে একত্রিত করার মাধ্যমে আমরা আর্থিক সেবা খাতে প্রবেশযোগ্যতা এবং নির্ভরযোগ্যতার স্থান অর্জন করতে চাই। আর্থিক অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাংলাদেশের যাত্রায় এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখবে। আমরা এই অসাধারণ উদ্যোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মেটলাইফ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। দেশের দুটি শক্তিশালী প্রতিষ্ঠান যখন কোনো কাজে একত্রিত হয়, তখন অসম্ভব বলে আর কিছু থাকে না!”


মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ একই অনুভূতি প্রতিধ্বনিত করে বলেন, “ব্যাংকাসুরেন্সের প্রধান উদ্দেশ্য হলো বিমা সুবিধাকে আরো সহজলভ্য করা। বাংলাদেশের দুটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান- মেটলাইফ এবং ব্র‍্যাক ব্যাংকের এই কৌশলগত অংশীদারিত্ব দেশের মানুষের কাছে বিমার বিস্তৃতি আরো বাড়াতে সক্ষম হবে। এই উদ্যোগে দেশের আর্থিক সক্ষমতার বৃদ্ধির প্রয়াস আরো গতি পাবে। কারণ, গ্রাহকরা নিশ্চিন্তভাবে তাঁদের আর্থিক পরিকল্পনায় মেটলাইফের বিশ্বমানের বিমা সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারবেন।”

ব্যাংকিং এবং বিমার ক্ষেত্রে বাংলাদেশের দুই শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে এই কৌশলগত সহযোগিতা চুক্তি গ্রাহকদের ব্যাংকিং এবং বিমা চাহিদার জন্য সমন্বিত সমাধান প্রদান করবে এবং আর্থিক সেবা খাতকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত