ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩’ পেল বিকাশ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৩১-১২-২০২৩ বিকাল ৫:৫৭

দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রথম জাতীয় প্রবাসী দিবসে আর্থিক সেবা খাতে ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩’ পেল দেশের সবচেয়ে বড় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ-এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ)। প্রবাস জীবন থেকে দেশে ফিরে এসে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, প্রযুক্তি, আর্থিকসেবা, কৃষি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অবদান রাখা সাতজন সেরা উদ্যোক্তা ও উদ্যোগকে ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে স্থানীয় একটি হোটেলে এই পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এম পি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইমিরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান, স্কলার্স বাংলাদেশ সোসাইটি এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম প্রমুখ।

বিকাশ-এর বিভিন্ন লেনদেন সেবার পাশাপাশি প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে থেকে মানি ট্রান্সফার সংস্থা-বাংলাদেশ ব্যাংক-বাণিজ্যিক ব্যাংক হয়ে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারছেন। এ মুহূর্তে ৯০টি দেশ থেকে ৮৬টিরও বেশী মানি ট্রান্সফার কোম্পানি হয়ে দেশের ২২টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয় এই রেমিটেন্স। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে পুরো প্রক্রিয়াটি তাৎক্ষণিক হয় ফলে প্রবাসী রেমিটেন্স পাঠানোর সাথে সাথেই তার স্বজনরা বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পেয়ে যান। বৈধপথে বিকাশ-এর মাধ্যমে তাৎক্ষণিক, ঝামেলাহীন ও নিরাপদ রেমিটেন্স সেবা দেশের রেমিটেন্স প্রবাহে গতিশীলতা এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত