ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এরশাদের আদর্শের সাথে বেইমানি করেছে জিএম কাদের


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২-১-২০২৪ বিকাল ৫:২৬

জি এম  কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শের সাথে বেইমানি করেছে। নির্বাচনী পোষ্টারে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত লেখার পর তাদের নিজেদেরকে জাতীয় পার্টির নেতা হিসাবে পরিচয় দিলে আওয়ামী লীগ সহ সকল স্তরের জনগণ বিব্রত হয়। তারা দলকে, জাতীয় পার্টির রাজনীতিকে কবরের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সোমবার জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য সচিব, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাহ্গির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)-এমপি। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক- এস. এম আলম,  অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ ইস্রাফিল মিয়া। সভায় আরো বক্তব্য রাখেন- সাক্ষাওয়াত হোসেন, মজিবুর রহমান মুজিব, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা, হাসনা হেনা, সবুজ সিকদার, কেয়া চৌধুরী, তৌহীদুর রহমান খান, কবি ইউনুস ফার্সি, বীরমুক্তিযোদ্ধা কেফায়েতুল্লা নজিব, শওকত হোসেন বাবুল, আজিম গোলদার, এম. এ সালেহ চৌধুরী, শাহিন আলম, ওয়াদুদ সরকার, হাজী ওয়াহিদুল ইসলাম রানা, শ্রমিক নেতা-এখলাস খান, আবদুল হাই, নাসির উদ্দীন মুন্সী, মাহবুবুর রহমান তাঁরা, মরিয়ম ও প্রমুখ।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের