ইনফিনিক্স নিয়ে এলো নতুন গেমিং ফোন হট ৪০আই
তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স, বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন গেমিং ফোন হট ৪০আই। অ্যাকশন-প্যাকড, সাশ্রয়ী মূল্যের এই ফোনটি তরুণদের মোবাইল বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
বিশেষ ছাড়সহ আপাতত দারাজে পাওয়া যাচ্ছে হট ৪০আই স্মার্টফোনটি।
শক্তিশালী অক্টা-কোর প্রসেসর ইউনিসক টি৬০৬ ব্যবহার করার হয়েছে এই গেমিং ফোনে। এই প্রসেরকে আরও জোরালো করেছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন। এর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২ দশমিক ০ গিগাহার্জ। ইনফিনিক্সের নিজস্ব তৈরি এই গেমিং ইঞ্জিনটির মাধ্যমে গেমাররা নিজেদের পছন্দমতো গেমিং সেটিংস পরিবর্তন করতে পারবেন। যা প্রভাব রাখবে তাদের গেমিং পারফরম্যান্সেও।
মোবাইল গেমিংয়ে আরও উন্নত অভিজ্ঞতা দিতে এই ফোনে আছে ৬.৬ ইঞ্চির ৯০ হার্জ এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ৫০০০ অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। সাথে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার।
হট ৪০আই ফোনটির ডিসপ্লেতে থাকা ম্যাজিক রিং, ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য আনবে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ফেস লক স্ট্যাটাস, চার্জিং স্ট্যাটাস এবং ভয়েস কলের ব্যাপারে জানাবে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার ফোনটি গতি আনবে গেমিং ও অন্যান্য কাজে। নিরাপত্তার জন্য অ্যান্ড্রয়েড ১৩-এ চলা এই ফোনটিতে আরও আছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও, ডিভাইসটিতে আছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
চমৎকার এমএলবিবি ডিজাইন করা বক্সে, ১৩ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই স্বল্প বাজেটের প্রিমিয়াম ফোন হট ৪০আই। পাম ব্লু, হরাইজন গোল্ড এবং স্টারলিট গোল্ড এই তিনটি রঙে বাজারে এসেছে আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি।
প্রাথমিকভাবে এই ফোন শুধু দারাজে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই হট ৪০আই পাওয়া যাবে ইনফিনিক্সের আউটলেটে। নতুন বছরে দারাজ থেকে ইনফিনিক্সের নতুন এই ফোন কেনার সময় গ্রাহকরা পাবেন ১০০০ টাকা মূল্যছাড়। তাছাড়াও, নির্বাচিত ক্রেডিট কার্ড প্রিপেমেন্টের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধাও থাকছে! বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ