ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৪:৩৪

বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এখানে উল্লেখ্য, ব্যাঙ্কাসুরেন্স হল একটি ব্যাংক এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ইন্স্যুরেন্স সেবা গ্রাহকরা কিনতে পারবেন। গ্রীন ডেল্টার হেড অফিসে ৩ জানুয়ারী ২০২৪ তারিখে স্বাক্ষরিত এই চুক্তিটি ইন্স্যুরেন্স সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশের বীমা কিংবদন্তি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক - নাসির আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এমটিবি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং - মোঃ শাফকাত হোসেন, এমটিবি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ বখতিয়ার হোসেন; এমটিবি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ওয়াফী  শফিক মিনহাজ খান প্রমুখ উপরোক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জনগণের আর্থিক ঝুঁকি নিরসন, সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার যাত্রায় ব্যাঙ্কাসুরেন্স একটি নতুন যুগের সূচনা করবে - মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, উভয় প্রতিষ্ঠানই এমন আশা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত