ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৪:৪২

পেমেন্ট গেটওয়ে সেবা দেওয়ার লক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
দেশের কোনো সরকারি বন্দর কর্তৃপক্ষের সাথে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম পেমেন্ট গেটওয়ে চুক্তি। এই অংশীদারিত্ব একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং ব্র্যাক ব্যাংক সাউথ জোনের সিনিয়র জোনাল হেড, তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ০২ জানুয়ারি ২০২৪ তারিখে বাগেরহাটের মোংলায় মোংলা বন্দর কার্যালয়ে এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এখন থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সহজেই বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ান-স্টপ সেবা, জাহাজ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা, যান্ত্রিক সুবিধা, নিয়োগ, খনিজ পানি ইত্যাদি সেবার বিনিময়ে প্রাপ্ত পেমেন্টগুলো নিতে পারবে।

 
বন্দরের স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংক পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বন্দরের অফিশিয়াল ওয়েবসাইট (www.empa.com.bd) থেকে ভিসা, মাস্টারকার্ড, ডায়নামিক কিউআর এবং বিকাশ ওয়ালেট ব্যবহার করে পোর্ট ফি পরিশোধ করতে সক্ষম হবেন। 


এছাড়া ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টালের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ কাস্টমাইজড রিপোর্ট ম্যানেজমেন্ট পোর্টাল সুবিধাও উপভোগ করবে।


চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষে থেকে সদস্য (অর্থ), মো. আসাদুজ্জামান; সদস্য (প্রকৌশল এবং উন্নয়ন), ড. এ. কে. এম. আনিসুর রহমান; প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা, মো. সিদ্দিকুর রহমান খান; এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং, খায়রুদ্দিন আহমেদ; হেড অব গভর্নমেন্ট রিলেশনস, খন্দকার এমদাদুল হক, সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড, আল আমিন শেখ; পাবলিক সেক্টরের ইউনিট হেড, মাহাবুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত