বিএনপির নির্বাচন বয়কটের ব্যাপারে কিছু বলার নেই জাতিসংঘের
ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। দলটি তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে।
বিএনপির নির্বাচন বয়কটের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনোর কাছে গতকাল বুধবার (৩ জানুয়ারি) প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। তার প্রশ্নের জবাবে মুখপাত্র ফ্লোরেন্সিয়া জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কোনো কিছু বলার নেই। জাতিসংঘ চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তারা এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বাংলাদেশের একটি পত্রিকার ওই সাংবাদিক জাতিসংঘের মুখপাত্র ফ্লোরেন্সিয়াকে প্রশ্ন করে বলেন, ‘আপনি জানেন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য ৪৪টি রাজনৈতিক দলের ২৮টির ১ হাজার ৯৭০ জন প্রার্থী নির্বাচন করছেন। এখন পর্যন্ত বাংলাদেশে ৪০০ বিদেশি পর্যবেক্ষক অবস্থান করছেন। এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেওয়ার বদলে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের কর্মসূচি দিয়েছে। জাতিসংঘের কি এ ব্যাপারে কোনো পর্যবেক্ষণ আছে?’
জবাবে সংস্থাটির মুখপাত্র বলেন, ‘না আমাদের নেই। আমরা শুধুমাত্র… আমরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমাদের এখন এতটুকুই বলার আছে।’
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের