নবনির্বাচিত এমপি এস এম ইয়াকুব আলী শপথ নিলেন
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে আলহাজ্ব এস এম ইয়াকুব আলী শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে আলহাজ্ব এস এম ইয়াকুব আলী এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বিপুল ভোটে জয়লাভ করেন। এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসার অনুভূতি প্রসঙ্গে আলহাজ্ব এস এম ইয়াকুব আলী বলেন, আমি শপথে যা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি এজন্য তিনি দেশবাসীর পাশাপাশি তার নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান