ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১১-১-২০২৪ দুপুর ২:৪
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রদ্ধা অর্পণ করা হয়।সকালে পিরোজপুর বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পরভেজ রাজার নেতৃত্বে জেলা, সদর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ শ্রদ্ধা অর্পণ করেন।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, দোলা গুহ, ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন মোস্তফা, জসিম হাওলদার রায়হান ও রাসেল সিকদার, সদর উপজেলা আহবায়ক আতিকুল ইসলাম হীরা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক টিটু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল শেখ রুবেল এর নেতৃত্বে প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রাজা সহবিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
 
উল্লেখ্য বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তার মুক্তি ও দেশে প্রত্যাবর্তন নিয়ে সারা দেশেই উৎকণ্ঠা বিরাজ করছিলো। মুক্তিযুদ্ধে বিজয়ের আনন্দ যেনো অপূর্ণ রয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে মানুষ পূর্ণাঙ্গ বিজয়ের দেখা পেয়েছিল সেদিন। বঙ্গবন্ধু তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন