নাগেশ^রীতে নাওডাঙ্গা ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ ও কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ^রীতে নাওডাঙ্গা-নিমকুশ্যা বিলের উপর ব্রিজটি চলাচল অযোগ্য হওয়ায় সেটি ভেঙ্গে দিয়ে পূনঃনির্মাণ এবং ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও সৃষ্টি মডেল পাবলিক স্কুলের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা এলাকার নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের সংযোগস্থলে নির্মিত চলাচল অযোগ্য ওই ব্রিজ ও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার সহশ্রাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সংবাদককর্মী এম সাইফুর রহমান, সৃষ্টি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, সুজাউদ্দৌলা সুজা, সমাজসেবক আনোয়ার হোসেন, হযরত আলী প্রমুখ।
বক্তারা জানান ব্রিজের দু’পাশের রেলিং এবং পাটাতনের অনেক বড় জায়গাজুরে ভেঙ্গে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন চলাচলকারীরা। ব্রিজটির বিভিন্ন জায়গা, র্যালিং ভাঙ্গা ও মোকার মাটি না থাকায় যে কোনো মুহূর্তে ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গর্ভবতি ও বিভিন্ন রোগীকে হাসপাতালে আনা নেয়া, কৃষিপন্য পরিবহন, শিক্ষার্থী ও হাট-বাজারে চলাচলকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১০ হাজার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ধর্না দিয়েও কোনো প্রতীকার পাননি তারা। তাই দ্রুত ব্রিজটি ভেঙ্গে দিয়ে নতুন ব্রিজ নির্মাণসহ ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত এক কিলোমিটার কাচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু