মিশরে চতুর্থ পারমাণবিক বিদ্যুৎ ইউনিটের নির্মান কাজ শুরু
‘ফার্স্ট কংক্রীট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের মূল পর্বের নির্মান কাজ শুরু হয়েছে। এল-দাবা মিশরের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং আফ্রিকা মহাদেশের সর্ব বৃহৎ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা প্রকল্পটির জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফার্স্ট কংক্রীট অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মৌস্তফা মাদবুলি, রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, মিশরের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক মন্ত্রী ডঃ মোহামেদ সাকের এবং মিশরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান ডঃ আমজেদ এল-ওয়াকিল।
আলেক্সি লিখাচেভ তাঁর বক্তব্যে জানান, æআসওয়ান বাঁধ নির্মানের পর মিশরীয় এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পটি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সর্ববৃহৎ প্রকল্প। বর্তমানে এল-দাবা এনপিপি’র চারটি ইউনিট নির্মানাধীন। মিশরীয় এই সাইটটি সারা বিশ্বে আমাদের দ্বারা নির্মিত দুটি বৃহত্তম পারমাণবিক প্রকল্পের একটি”।
মিশরের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প এল-দাবা এনপিপিতে চারটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। চারটি ইউনিটেই স্থাপিত হবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। রাশিয়া প্রকল্পটিই নির্মান করা ছাড়াও এর পুরো আয়ুষ্কাল জুড়ে পারমাণবিক জ্বালানী সরবরাহ করবে। অধিকন্তু, প্রকল্পটি চালুর পর প্রথম দশ বছর প্রয়োজনীয় পরিচালন ও সার্ভিসিং সেবা প্রদান করবে। রাশিয়ার সহযোগিতায় মিশরীয় বিশেষজ্ঞরা প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা পাবেন।
অন্য একটি চুক্তির আওতায় স্পেন্ট ফুয়েল সংরক্ষণের জন্য রাশিয়া মিশরে একটি বিশেষ সংরক্ষণাগার নির্মান এবং সংরক্ষণে প্রয়োজনীয় কন্টেইনার সরবরাহ করবে।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত