পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি : মামুন সভাপতি,ইমন সম্পাদক
জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভি ও দৈনিক খবরের কাগজ পত্রিকার রিপোর্টার ইমন চৌধুরী।
মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন (সহ-সভাপতি) এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার,(সহ-সভাপতি) বিজয় টিভির প্রতিনিধি মোঃ ফয়সাল হাসান সুজন,(যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি গাজী এনামুল হক লিটন,(কোষাধ্যক্ষ) বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল যুবাইর,(দপ্তর সম্পাদক) ভোরের পাতা’র প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দীন,(ক্রিড়া সম্পাদক) সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ শাহিন ফকির।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আছেন তিন জন। (নির্বাহী সদস্য) দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ কাজল, (নির্বাহী সদস্য) নববানী পত্রিকার সাংবাদিক মোঃ নুরুল্লাহ আল আমিন, (নির্বাহী সদস্য) আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ কবির খান।
সংগঠনটির দপ্তর সম্পাদক বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন জেলার নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে সাংবাদিকদের আস্থার প্রতিক।
আর কমিটির সভাপতি জুবায়ের আল মামুন বলেন,‘পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’ কাজ করবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। এবং দেশে বর্তমান সরকারের চলমান উন্নয়নের যাত্রাতে স্বাগত জানাই। মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আবারও সরকার গঠন করায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন’র পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২