ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিসিকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন সঞ্জয় কুমার ভৌমিক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৫-১-২০২৪ বিকাল ৫:৪৭

২৫, জানুয়ারি সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড-১) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি (এজি) সম্মান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট এর উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। 

বিসিক চেয়ারম্যান মহোদয় ১৯৯৪ সালে (১৩ তম) বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভুমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেছেন।

পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় তিনি ৮ নভেম্বর, ২০১৮ খ্রি. উক্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে যোগদান করেন। ৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনসহ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এর পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত