বিএটি বাংলাদেশকে শীর্ষ করদাতা হিসেবে স্বীকৃতি দিলো বৃহৎ করদাতা ইউনিট
২০২২-২৩ করবর্ষে আবারও দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এই করবর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১,৩৫২ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বৃহৎ করদাতা ইউনিট প্রাতিষ্ঠানিক করদাতাদের “বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট এর কর কমিশনার মোঃ ইকবাল বাহার।
উল্লিখিত করবর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, করপোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে সবচেয়ে বেশি প্রায় ৩১ হাজার ৫০৭ কোটি টাকা জমা দিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান এফসিএস, এরিয়া হেড অব কর্পোরেট ফাইন্যান্স নাশভা বিনত হামিদ, এবং সহকারী ব্যবস্থাপক, ফিস্কাল অ্যাফেয়ার্স বায়জিদ হক জোয়ারদার।
সেরা করদাতা হিসেবে সম্মাননা প্রাপ্তির পর বিএটি বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মো. আজিজুর রহমান এফসিএস বলেন, “বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে এবং সময়মতো কর প্রদান করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি সম্ভাবনাময় আগামীর লক্ষ্য অর্জনে আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখবো বলে আমরা দৃঢ় বিশ্বাসী।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ