আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সম্প্রতি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং ব্যাংকক হাসপাতালের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে।
এই চুক্তির মাধ্যমে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকল কার্ড হোল্ডারধারী কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উক্ত হাসপাতালে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তির ফলে থাইল্যান্ড অবস্থিত ব্যাংকক হাসপাতালে রুম, ল্যাবরেটরি পরিষেবা, এক্স-রে, মেডিসিন ফি এবং ডেন্টাল ক্লিনিকে বাছাইকৃত দাঁতের চিকিৎসায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন৷
আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ফাইজাহ মেহমুদ, পরিচালক, টেক্সটাইল বিভাগ; মনিরুজ্জামান, সিইও, পলিমার অ্যান্ড গ্যালভানাইজিং বিভাগ; গাজী মাহফুজুর রহমান, সিইও, ইস্পাত ও সিমেন্ট বিভাগ; মোহাম্মদ ফসিউল মওলা, সিইও, আনোয়ার ল্যান্ডমার্ক এবং শান্তনু রায়, জেনারেল ম্যানেজার, গ্রুপ এইচআর স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকক হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ড. ধুন দামরংসাক, সহকারী সিইও, ব্যাংকক হাসপাতাল সদর দপ্তর; জিয়ারানাই বুনপ্রসাটসুক, মার্কেটিং ডিরেক্টর, ব্যাংকক হাসপাতাল হেডকোয়ার্টার; এমডি ওয়াসিউল আলম, আন্তর্জাতিক বিপণন বিভাগ; শিরং গুয়ান, আন্তর্জাতিক বিপণন বিভাগ; ডাঃ ফোনথাকর্ন পানিচকুল, অর্থোপেডিকস সার্জন; ডাঃ ইয়োসাভি উক্কায়াগর্ন, কার্ডিয়াক অ্যারিথমিয়া বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট এবং ব্যাংকক হাসপাতালের স্তন ক্যান্সার বিভাগের অনকোলজিস্ট এবং মেডিকেল ডিরেক্টর ড. সতীত শ্রীমন্তায়মাস।
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড