সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষার্থীদের “ওয়ার্ম উইন্টার” কার্যক্রম
চলতি বছরে আবারও ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র কম্যুনিটি ক্লাব তাদের নিয়মিত শীতকালীন প্রকল্প ‘ওয়ার্ম উইন্টার’’এর কার্যক্রম আয়োজিত হয়। গত শনিবার ডিপিএস এসটিএস শিক্ষার্থীরা দরিদ্র্য নারী, পুরুষ ও শিশুদের মাঝে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে।
২১ জন শিক্ষার্থীর একটি বিশেষ দলসহ ডিপিএস কম্যুনিটি ক্লাবের মূল সদস্যগণ মিলে এ বছর মোট ১২শ’ কম্বল এবং নানাধরণের শীতবস্ত্র বিতরণ করেছেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ এবং শিশু ও বয়োজ্যেষ্ঠরা এই সহযোগিতা লাভে কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে পরিচালিত এই প্রকল্প প্রসঙ্গে স্কুলের প্রিন্সিপাল ড. শিবানন্দ সি এস বলেন, “শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট লাঘব করতে প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা ওয়ার্ম উইন্টার প্রজেক্ট আয়োজন করে। এর মাধ্যমে যারা প্রয়োজন থাকা সত্ত্বেও শীতের পোষাক, কানটুপি, স্কার্ফ ইত্যাদি কিনতে পারেন না, তাদের কষ্ট কমে আসে। ছাত্রছাত্রীদের এমন সহানুভূতি এবং নিবেদিত প্রচেষ্টা আমাদেরকে সবসময়ই গর্বিত করে।”
বিগত তিন বছর ধরে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে আসছে ডিপিএস এসটিএস কম্যুনিটি ক্লাবের এই ওয়ার্ম উইন্টার প্রকল্প। তীব্র ও বৈরী আবহাওয়া পরিস্থিতি মোকাবিলা করে দেশে প্রান্তিক জনগণের সুস্থভাবে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের এই সহযোগিতা কার্যক্রম পরিচালিত হয়। চলতি বছরে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা’র কম্যুনিটি ক্লাব বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি), দ্য আগা খান স্কুল, এবং এসো পাশে দাঁড়াই ফাউন্ডেশন’এর সাথে সম্মিলিতভাবে ওয়ার্ম উইন্টার’’এর কার্যক্রম সম্পন্ন করেছে, যার ফলে এর প্রভাব তুলনামূলক বৃহত্তর পরিসরে আরও কার্যকরী রূপে প্রতিফলিত হয়েছে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ