ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশ-বান্ধব পরিবহন খাতে বিপ্লব: মিউলিটিক-এর প্রথম ইভি চার্জিং স্টেশনের উদ্বোধন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৪২

টেকসই পরিবহন নিশ্চিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে সম্প্রতি, যশোর জেলায় প্রথম বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন হয়েছে। যশোর শহরের খয়েরতলা এলাকায় নব-নির্মিত স্টেশনটি বাংলাদেশে পরিবেশ-বান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিতের প্রমাণস্বরূপ। 

মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে নির্মিত এই ইভি চার্জিং স্টেশনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান; বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) এসএম এনামুল কবির; ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন; ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো: শামছুল আলম; এবং প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) মো: মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান বলেন, “বৈদ্যুতিক যান চার্জ করার জন্য ঢাকার বাইরে এর আগে কোন চার্জিং স্টেশন ছিল না। নব-নির্মিত এই স্টেশনটি পাইলট মোডে চালু করা হয়েছে, তবে ভবিষ্যতে বেসরকারি উদ্যোগে দেশব্যাপি পেট্রোল পাম্পের মতো সহস্রাধিক চার্জিং স্টেশন খোলার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে।”

মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রাহাত আহমেদ বলেন, “বৈদ্যুতিক যানবাহনের সম্প্রসারণ কার্বন নিঃসরণ ও দূষণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা পরিবেশ রক্ষার্থে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

এই অনুষ্ঠানটি দেশব্যাপি ইভি চার্জিং স্টেশনের বিস্তৃত নেটওয়ার্ক স্থাপনের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ টেকসই ও পরিচ্ছন্ন ভবিষ্যত নিশ্চিতে বৃহদ পরিসরে এবং সহজলভ্য চার্জিং অবকাঠামোর সম্ভাবনা নিয়ে মত-বিনিময় করেন।

দেশব্যাপি ইভি চার্জিং নেটওয়ার্কের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে এই পাইলট স্টেশনটি পরিচ্ছন্নতা, পরিবেশ-বান্ধব ও কার্বন নিঃসরণ হ্রাস নিশ্চিতে ভূমিকা রাখবে।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত