ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ২:২৮

রাজধানীর প্রাণকেন্দ্রে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মোবাইল ফোন ও এর সরঞ্জামাদি বিপণনের ‘মোবাইল সিটি’। এছাড়া লেভেল ৮-এর ব্লক এ-তে অত্যাধুনিক ফ্যাশন হাউসগুলো নিয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে ‘অ্যাপারেল কর্নার’। ২৮ জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’র যাত্রা শুরু হয়।

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি পাওয়া যাবে।বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮-এর ব্লক এ-তে অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে- ফ্রিল্যান্ড, ক্লাব হাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেন্স ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্প্লাশ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো।

এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, আমাদের চেয়ারম্যান স্যার (আহমেদ আকবর সোবহান) দূরদর্শী চিন্তার মানুষ। চেয়ারম্যান স্যার সব সময় বেস্ট জিনিস করার চেষ্টা করেন। বসুন্ধরা সিটি ১০০ বছরের প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ২০ বছর পার করেছি। আমাদের মার্কেটকে নাম্বার ওয়ান রাখার জন্য আমরা ঢেলে সাজাচ্ছি। তিনি বলেন, সব ধরনের মোবাইল ও মোবাইলের যাবতীয় জিনিস একসঙ্গে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের অ্যাপারেল সেক্টরের নয়টি পোশাক হাউসকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানকার মতো ব্যবহারিক লাইটিং ঢাকার কোথাও নেই। আমরা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন মার্কেট। এখানে ন্যাচারাল অক্সিজেনের ব্যবস্থা আছে। আগামীতে মেট্রোরেল থেকে সরাসরি মার্কেটে আসার ব্যবস্থাও করা হচ্ছে। ক্রেতাদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য যা যা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে তার সবই আমরা করার চেষ্টা করছি।

এসময় বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত