ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে শাওমি নিয়ে এলো সুপার নোটঃ রেডমি নোট ১৩ 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ২:৩৬

গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি দেশের বাজারে নিয়ে এলো রেডমি নোট ১৩। এই ডিভাইসটি কেবল একটি স্মার্টফোন নয়; বরং এটি ডিজাইন করা হয়েছে  শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে।


সুপারনোট" ট্যাগলাইনে শাওমি এই নতুন ডিভাইসটি সম্প্রতি উন্মোচন করেছে। এই নোটটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলসহ ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫।


শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, "শাওমি বাংলাদেশ রেডমি নোট সিরিজ নিয়ে গর্বিত। কারণ এই ডিভাইসটি দিবে ফ্ল্যাগশিপ-লেভেলের এক্সপেরিয়েন্স। বাংলাদেশে শাওমির সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হলো রেডমি নোট। শাওমি গ্রাহকদের কাছে এটি প্রিয় হয়ে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে। এর আগে শাওমির প্রতিটি নোট প্রোডাক্ট নিয়ে এসেছে আকর্ষণীয় স্পেসিফিকেশন। এবার 'সুপারনোট' ট্যাগলাইনের রেডমি নোট ১৩ ডিজাইন করা হয়েছে উদ্ভাবনী প্রযুক্তিতে। আমরা বিশ্বাস করি এই স্মার্টফোনটি শাওমি ফ্যানদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে।“


রেডমি নোট ১৩ স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। হাই-রেজোলিউশন হওয়ায় এর ক্যামেরায় ছবি তোলা যায় স্পষ্ট এবং উজ্জ্বলভাবে।এর ট্রিপল ক্যামেরায় আরও আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কাছে বা দূরের যে কোন দৃশ্যই দারুণভাবে ফুটিয়ে তোলে রেডমি নোট ১৩। 


রেডমি নোট ১৩ ডিভাইসটি নিরাপত্তায় রাখার জন্য এতে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিচারের ফলে কোন এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই ফোনটি আনলক করা যাবে আরও সহজে। তাই প্রতিদিনের কাজে ডিভাইসটি অনেক বেশি ব্যবহার করলেও খুব দ্রুতই ডিভাইসটি আনলক করা যাবে। এছাড়া, ফোনটিতে আছে এআই ফেস আনলক ফিচার। যা ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তাকে আরও বাড়ানো যাবে। 

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে। খুব পাতলা বেজেলে ডিসপ্লেটি ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি ১৮০০ নিট হওয়ায় এর ভিজ্যুয়াল অনেক বেশি  উজ্জ্বল। এতে ছবির রঙ এবং স্বচ্ছতা ফুটে উঠে নিখুঁতভাবে। তাই ডিসপ্লের ভিজ্যুয়াল হয়ে উঠে অনেক প্রাণবন্ত। যা ভিডিও, গেমিং বা ব্রাউজিংয়ের সময় দেয় দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।

রেডমি নোট ১৩ ডিভাইসটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যেখানে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। এই শক্তিশালী চিপসেটটির কারণে এতে মাল্টিটাস্কিং এবং গেমিং অভিজ্ঞতা হয়ে উঠে আরও ভালো।

রেডমি নোট ১৩ পাওয়া যাচ্ছে তিনটি রঙে- মিডনাইট ব্ল্যাক, আইস ব্লু এবং মিন্ট গ্রিন। ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শাওমির অনুমোদিত স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। দুইটি র‍্যাম অপশনে বাংলাদেশে রেডমি নোট ১৩ পাওয়া যাচ্ছে। ৬জিবি+ ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

 

 

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম