ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৪:৩১

৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করা হয়েছে। আমদানি শুরুর খবরে বন্দর এলাকায় ভিড়তে শুরু করেছেন পাইকাররা। এদিকে দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পণ্যটি পচনশীল হওয়ায় দ্রুত ছাড়করণে আমদানিকারক প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় পানামা কর্তৃপক্ষ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে ১২ হাজার ৮৮২ কেজি কাঁচামরিচবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, বগুড়ার আল মামুন ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানি করেছে। বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর শনিবার থেকে এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। উচ্চ পচনশীল হওয়ায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের আমদানি করা পণ্যটি দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক মিলন জানান, সরকার আইপি অনুমোদন দেয়ার পর ভোক্তাপর্যায়ে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে আমরা প্রথম আমদানি শুরু করেছি। আজ একটি ট্রাকে ১২ হাজার কেজির বেশি কাঁচামরিচ বন্দরে এসেছে। কেজি প্রতি কাঁচামরিচ আমদানিতে সরকারকে শুল্ক দিতে হচ্ছে ২৫ টাকা ৫০ পয়সা। আমদানি করা কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা দরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হবে। আমদানি বাড়লেও দাম আরো কমে আসবে বলেও জানান তিনি।

জামান / জামান

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

প্রবাসী আয় ১৯ দিনে ছাড়াল দুই বিলিয়ন ডলার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী

এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বাজারে এসে ক্রেতা বললেন, বুঝতেই পারছি না কোন দেশে আছি

বাড়ল সোনা ও রুপার দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

দাম বেড়েছে সবজির

এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

কমলো সোনা ও রুপার দাম