'মা' ডেকে সিএনজিতে তুলে শিক্ষার্থীর শ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার
এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আমীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজির ভিতর এ ঘটনা ঘটে। পরে আজ অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার শিকার নারীর বয়স ২৭। তিনি বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।
গতকাল বিকেলে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এসময় আমির হোসেনও ওই স্থানে ছিলেন। তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজিতে যাওয়ার। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে তাই রাজি হন ভুক্তভোগী সে শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে 'মা' ডাকায় তিনিও আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার নাম্বার দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় কাউকেই কিছু বলেননি। আজ বিকেলে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসাথে যাওয়ার প্রস্তাব দেন। পরে তিনি পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।
আবিদ রহমান / আবিদ রহমান
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ