ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রত্নতাত্ত্বিক সম্পদ খুঁজে বের করতে নানা ধরনের প্রকল্প গ্রহন করছে সরকারঃ এমপি ইয়াকুব আলী


অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৩১-১-২০২৪ বিকাল ৫:৪৯

যশোর-৫, মণিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পড়ে থাকা সম্পদ খুঁজে বের করতে নানা ধরনের প্রকল্প গ্রহন করছেন। এতে করে হাজারো বছরের আগের প্রত্নতাত্ত্বিক নানা ধরনের বস্তু উন্মুক্ত হচ্ছে। দেশের আপামর জনসাধারন প্রাগ ঐতিহাসিকসহ শত শত বছরের নানা নিদর্শনের রহস্য সম্পর্কে জানতে পারছে।
বুধবার সকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রর্দশনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পৌছুলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তু ঘুরে ঘুরে দেখেন তিনি।
এ অনুষ্ঠান শেষে খেদাপাড়া পল্লী মঙ্গল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) আলী হাসান, প্রত্নতাত্ত্বিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আবুল কালাম আজাদ মিলন, বাবুল আক্তার বাবলু, কৃষকলীগ নেতা রুহুল আমিন মঞ্জু, যুবলীগ নেতা হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন