স্যামসাং-এর নতুন ফোনে ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা
দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্যামসাং বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সম্প্রতি বাজারে আসা স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোনের প্রি-বুকিং এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন।
এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক গ্রাহকদের স্যামসাং-এর এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইলফোন ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে।
গ্রাহকরা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির ভেতর দেশের যে কোন বাংলালিংক কেয়ার সেন্টার থেকে স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি বুকিং করলে পাবেন বিশেষ কিছু সুবিধা।
এই সুবিধাগুলির মধ্যে রয়েছে ক্যাশব্যাক, বিশেষ কিছু কার্ডধারীদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুযোগ ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এছাড়াও বাংলালিংক গ্রাহকরা প্রি-বুকিং এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবেন, যেমন- ১২ মাস পর্যন্ত ফ্রি ২০ জিবি ইন্টারনেট, বিনামূল্যে একটি বাংলালিংক ই-সিম, ফ্রি বাংলালিংক রোমিং সাবস্ক্রিপশন ও অরেঞ্জ ক্লাব সিগ্নেচারে উন্নিত হওয়ার সুযোগ।
বিশ্বের প্রথম এআই ফ্ল্যাগশিপ ফোনটি প্রাহকরা যে কোনো বাংলালিংক কেয়ার সেন্টারের পাশাপাশি বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্রি-বুকিং করতে পারবেন।
বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বলেন, “একটি গ্রাহকবান্ধব কোম্পানি হিসেবে বাংলালিংক সবসময়ই তার গ্রাহকসেবার মানকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। স্যামসাং এস২৪ আল্ট্রা ফোনটি গ্রাহকদের কাছে বিশেষ সুবিধাসহ পৌঁছে দিয়ে বাংলালিংক তার গ্রাহকসেবার প্রতিশ্রুতিকেই রক্ষা করেছে।
স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল ফোনটি আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে আমরা আশাবাদী যে, বাংলালিংক গ্রাহকরা এই বিশেষ অফারটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।”
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড