ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গণিতের বৈশ্বিক আসর ‘ইনফিনিটি ২০২৪’ -এ আইএসডি শিক্ষার্থীদের সাফল্য


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৩:৫৪

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তঃস্কুল গণিত চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ‘ইনফিনিটি ২০২৪’-এর কুইজিচ রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি’র একটি দল। প্রতিযোগিতায় স্কুলটির হাইস্কুল শিক্ষার্থীদের দুইটি দল অংশ নেয়। বিশ্বের ৫৪০টি দল থেকে বিজয়ী ৫৪টি ফাইনালিস্ট দলের মধ্য থেকে স্কুলটির দুটি দলই কুইজিচ রাউন্ডে জায়গা করে নেয়।

গ্রেড ১০ ও ১১ এর শিক্ষার্থীদের অসামান্য অর্জন উদযাপন করেছে আইএসডি। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের এই দুইটি দলই ট্রফি ও সিলভার সার্টিফিকেট পেয়েছে।      
অ্যাডভান্সড ক্যাটাগরিতে আইএসডি’র বিজয়ী দলের সদস্যদের মধ্যে রয়েছে- সুভানি, ভানিশা ও এশনা। আর সিনিয়র দলে রয়েছে- জাভির আনিস দৌলা, নিয়ারাহ ও সারিনা। ইনফিনিটি ২০২৪ -এ অনবদ্য পারফরমেন্সের জন্য সার্টিফিকেট অব মেরিটও অর্জন করে নিয়ারাহ। 

সারাবিশ্বের গণিত নিয়ে মেধাবীদের আসর- ইনফিনিটিতে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীরা জালাজ ও রাজনির মতো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় প্রতিযোগীরা একটি সমন্বিত শিক্ষাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বিটস পিলানির সহযোগিতায় আদিত্য বিরলা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ২০১৪ সাল থেকে এই বার্ষিক আন্তঃস্কুল গণিত প্রতিযোগিতাটির আয়োজন করছে। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত