ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিসিকে ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ‘ওরিয়েন্টেশন কোর্স’ এর শুভ উদ্বোধন 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৪:০

৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর রাজস্বখাতে ৯ম-২০তম গ্রেডের বিভিন্ন পদে ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের ০২ দিনব্যাপী (৪-৫ ফেব্রুয়ারি) ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন জনাব সঞ্জয় কুমার ভৌমিক, চেয়ারম্যান (গ্রেড-১), বিসিক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ আহসান কবীর, পরিচালক পরিকল্পনা ও গবেষণা, বিসিক;  মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক অর্থ, বিসিক; =শ্যামলী নবী, পরিচালক প্রশাসন, বিসিক; প্রকৌ: মোঃ শফিকুল আলম, অধ্যক্ষ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), ঢাকা; অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক বিপণন, বিসিক; শাকিলা হোসেন, উপব্যবস্থাপক, প্রশিক্ষণ শাখা, বিসিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রশিদ, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি),বিসিক। এছাড়াও অনুষ্ঠানের  মূল আকর্ষণ নবাগত কর্মকর্তা/কর্মচারীদের মধ্য হতে বক্তব্য রাখেন একজন কর্মকর্তা ও একজন কর্মচারী।

বিসিক চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, বিসিক পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। বিসিকে নবযোগদানকৃত আপনারা সবাই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এসেছেন। বিসিক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কাজ করলে দৃশ্যমান ফলাফল পাওয়া যায়। এখানে শিল্প বিকাশের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়। দেশ প্রেমের মনোভাব নিয়ে কাজ করার মাধ্যমে একজন উদ্যোক্তা তৈরি করা সম্ভব এবং সেই উদ্যোক্তা প্রতিষ্ঠিত হয়ে একটি প্রতিষ্ঠান দাড় করালে সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়। দেশের জিডিপির ১১% বিসিক পরিবারের অবদান।

যে প্রক্রিয়ার মাধ্যমে ২০২৪ সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সেটি অত্যন্ত কার্যকরী এবং এর মাধ্যমে আমরা এমন কিছু যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে সক্ষম হয়েছি যাদের কাজের মাধ্যমে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। বিসিক পরিবার প্রধান বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিষ্ঠার সাথে সকলকে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, দেশে থেকে দেশের মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে; তবেই শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হবে। 

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম