বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
বীমা সুবিধার আওতায় আসলো এগ্রি-ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার লিমিটেড-এর স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী এবং তাদের পরিবার। ফলে আইফার্মারের স্থায়ী কর্মী, তাদের স্ত্রী বা স্বামী/একজন সন্তান ও অনুর্দ্ধ ৬৯ বয়সী বাবা মায়ের বীমাচুক্তি অনুযায়ী চিকিৎসা খরচ সুবিধা পাবেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এ সেবা প্রদান করবে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আইফার্মারের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর সাথে এ সম্পর্কিত একটি চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। চুক্তিতে সই করেন আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ফাহাদ ইফাজ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী (সিইও), এস এম জিয়াউল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের কৃষক ও ক্ষুদ্র কৃষি-উদ্যোক্তাদের মত কৃষি পেশাজীবিদের কল্যাণে একাগ্রে কাজ করে চলেছে আইফার্মার। তাদের জীবন ও জীবিকার উন্নয়নে আর্থিক সহায়তা, পরামর্শ এবং বীমা সুবিধার মত নানা সহযোগিতা দিয়ে থাকে আইফার্মার, পাশাপাশি বাজারে কৃষকদের অবস্থানকে আরো সমৃদ্ধ করে তুলতেও প্রতিষ্ঠানটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত বছরগুলোতে কৃষি পেশাজীবিদের কল্যাণে আইফার্মারের বিভিন্ন কার্যক্রম ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। একইসাথে, প্রতিষ্ঠানটি নিজেদের কর্মীদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রেও বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে, যার ধারাবাহিকতায় এবার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হয়েছে আইফার্মার।
এ প্রসঙ্গে আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ফাহাদ ইফাজ বলেন, “আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কার্যপরিকল্পনা গ্রহণের সময় সর্বোচ্চ অন্তর্ভুক্তি ও সার্বিক স্বার্থরক্ষা নিশ্চিত করে থাকি। আমরা চাই যেন প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী নিজেদেরকে একটি পরিবারের অংশ মনে করেন। আইফার্মারের স্থায়ী ও অস্থায়ী সকল কর্মীদের কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বীমা সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছি। এটি বাস্তবায়নে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মত অংশীদার পেয়ে আমরা খুবই সন্তুষ্ট”।
Sunny / Sunny
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড