কর্মীদের মানসিক সুস্থতায় এনার্জিপ্যাকের ‘হেলথ প্রোগ্রাম’
সকল কর্মীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করার জন্য হেলথ প্রোগ্রামের (স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত প্রোগ্রাম) আয়োজন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। সম্প্রতি রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এনার্জি পয়েন্টে এ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহায়তায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়। দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক এই আয়োজনে অংশগ্রহণ করেন।
কীভাবে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে শারীরিক সমস্যা এড়ানো সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সে সম্পর্কে পরামর্শ পাওয়ার সুযোগ ছিল এই প্রোগ্রামে। এনার্জিপ্যাকের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ল্যাপারোস্কোপিক কনসালটেন্ট ও জিআই এন্ড হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সার্জন ডাঃ আনহারুর রহমান ‘সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট’ এবং একই হাসপাতালে কর্মরত সিনিয়র সাইকোলজিস্ট ইরিন আলম জোতি ‘লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে কথা বলেন। বক্তারা স্বাস্থ্যকর জীবন এবং নিত্যদিনের মানসিক চাপ কমানোর কৌশলের ওপর আলোকপাত করেন।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ এই উদ্যোগ সম্পর্কে বলেন, “এনার্জিপ্যাক একটি পরিবারের মতো। পরিবারের সদস্যদের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। আমাদের কর্মীরা যেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ বোধ করে সেজন্য আমরা এই হেলথ প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কর্মীদের নিজেদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে উত্সাহিত করতে চাই। সুস্থ মন ও দেহ বজায় থাকলে জীবনে আরও উন্নতি সাধন করা সম্ভব।”
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ