ঘোড়াঘাটে পুলিশ নিয়োগে প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎকারী শামীম মিয়া নামে এক প্রতারক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার নয়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সিধন গ্রামের আঃ গফুর মিয়ার ছেলে শামীম মিয়া(৩৮)।
পুলিশ ও এজাহার সূত্র জানা যায়,ভুক্তভোগী সিরাজুল ইসলাম (৪৫) ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের একজন কর্মচারী। আসামি শামীম মিয়া এলাকার চলাফেরা করাকালে ভুক্তভোগী সিরাজুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে আসামি শামীম নিয়ে জানায় যে, সে একজন সরকারী কর্মচারী ও বিভিন্ন উর্দ্বতন কর্তৃপক্ষের সহিত তাহার সুসম্পর্ক আছে। সে টাকার বিনিময়ে চাকরি নিয়ে দিতে পারবে।
আসামি শামীম মিয়ার কথা বিশ্বাস করে সিরাজুল ইসলামের ছেলে ওমর ফারুক পুলিশ কনস্টেবল পদে চাকরীর জন্য আসামী শামীম মিয়াকে ৫/০২/২০২৩ তাং বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বসতবাড়িতে নগদ ১,০৫,৫০০( একলক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা প্রদান করেন। পরে আসামী শামীম মিয়া পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য একটি সীল সাক্ষর সম্বলিত সুপারিশপত্র প্রদান করে। ভুক্তভোগীর ছেলে দিনাজপুর পুলিশ লাইনে উপস্থিত হয় এবং চাকরি না পেয়ে ফেরত চলে আসে।
পুলিশ জানায়,ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।
এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, পুলিশ বাহিনী বা অন্য কোন সরকারি চাকুরীতে কোন ধরনের টাকা লেনদেনের সুযোগ নেই৷ আটককৃত শামীর মিয়ার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেফতার করা হয় এবং আমরা রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভূয়া সুপারিশপত্রটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied