ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ১১:৫৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদে এশা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী'র নির্দেশক্রমে চন্দনাইশ পৌরসভাস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে পবিত্র কুরআন খতম,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর,মো.সেলিমুল্লাহ,রেজাউল করিম চৌধুরী,নুরুল্লাহ,পৌরসভা বিএনপি নেতা মো.আলমগীর,মো.আবু তালেব,নাজিম উদ্দিন,মো.নেজাম উদ্দিন,যুবদল নেতা নাছির উদ্দীন,সেলিম উদ্দিন,মো.ইউছুপ, রুহুল কুদ্দুস,সাদেক আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খতমে কুরআন শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন হাজির পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর। এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন,বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা