আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে স্থানীয় আহসান গঞ্জ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ সময় পর দলীয় নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। আজকের এই ইফতারের মহামিলন প্রমাণ করে আমরা কতটা ঐক্যবদ্ধ। আগামী দিনে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও ফারুক বখস্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও কামরুল হাসান সাগর, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম ও যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটনসহ আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান