বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড
চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। মাটি সংশ্লিষ্টদের কাছে তথ্য পাচারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে কারাদণ্ড দিয়েছে প্রশাসন।
দন্ডপ্রাপ্তরা হলো- মোঃ রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫), মোঃ ইব্রাহীম (৪৫)। মাটি কাটার গোপন সংবাদ পেয়ে সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন এর নেতৃত্বে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এঅভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও মাটি খেকো সংশ্লিষ্টদের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়ার ফলে অভিযান ব্যর্থ হয়েছে। সোমবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছার আগেই মাটি খেকো সিন্ডিকেট সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পরে কয়েক ঘন্টার দীর্ঘ অভিযানে সন্দেহজনক কয়েকজন জিজ্ঞাসাবাদ ও তাদের ফোন কল রেকর্ড করা হয়। জিজ্ঞেসাবাদের একপর্যায়ে মাটি খেকো সিন্ডিকেট সংশ্লিষ্টদের কাছে আগাম তথ্য পাচারের বিষয়টি আসামীরা স্বীকার করে। এতে মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ রিদুয়ানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নুরুল আলম ও মোঃ ইব্রাহীমকে ১৫ দিন করে আলাদা আলাদা ভাবে কারাদণ্ড দেওয়া হয়।উল্লেখ্য অভিযুক্ত মোঃ রিদুয়ানের বিরুদ্ধে পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ থাকলেও প্রথমবারেরই মতোই তাকে আটক করতে হয়েছে প্রশাসন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন