ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২-৩-২০২৬ বিকাল ৭:৪৮

হাতিয়া আসনে বিএনপি দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, নির্বাচনের আগে অনেকে প্রবাকান্ড ছড়িয়েছেন আমি নাকি হাতিয়াতে আর আসবো না। আজ পবিত্র রমজানে আপনাদের সাথে অঙ্গীকার করলাম আমার মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে আছি , ভবিষ্যতে ও থাকব । গতকাল  রোববার(০১ মার্চ) সন্ধ্যায় হাতিয়া ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদ্য অনুষ্ঠেয় জাতীয় সংসদ  নির্বাচনকালীন আমাদের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন- তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদীভাঙ্গন রোধের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, হাতিয়ার বৃহত্তর এলাকা জাহাজমারা ইউনিয়নকে উপজেলার করার ব্যাপারে ভূমিকা নেব। কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম অল্প সময়ে শুরু হবে। এই ক্ষেত্রে প্রকৃত লোক যাতে বঞ্চিত না হয় সে-ই দিকে সবাই কে লক্ষ্য রাখতে হবে।
এছাড়া, নির্বাচন পরবর্তী এলাকায় যারা সহিংসতা করেছে- তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। 
এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তিন সহস্রাধিক কর্মী সমর্থক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক