ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৩-২০২৬ বিকাল ৭:৫

১৬৫ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২ মার্চ) ভোর ৫ টা ৪০ মিনিটের সময় কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত হলেন,চাপাইনবয়াবগঞ্জ জেলার নাচল থানার লক্ষীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে তারেক হোসেন ওরফে বাবু (৪৩)। এসময় আরও দুইজন পালিয়ে যায়। আজ বিকেল পৌনে চারটার সময় বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল। 
র‍্যাব জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত পলাতক আসামিদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে বিভিন্ন জেলা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানায়। উক্ত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা
হয়।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ