ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আইডিপির বরেন্দ্র প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভায় আইডিপি’র ঝড়ে পড়া শিক্ষার্থী, ওয়াশ, স্বাস্থ্য, আয়বর্ধনমুলক আল্ট্রাপুওর গ্রাজুয়েশন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাক করেন প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জোনাস সরেন।
অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তদন্ত নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাদ মাহমুদা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আইডিপি প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. সাইয়াদুজ্জামান সোহেল, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা সোনারাম মার্ডি, কর্মসূচি সংগঠক সুফিয়া খাতুন ও লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে পৃথকভাবে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভায় জেলা কো-অর্ডিনেটর এ.কে আজাদের সঞ্চালনায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান