ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২-৩-২০২৬ বিকাল ৭:১

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুমোদনহীন একটি ঈদ মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু। জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে একটি রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তি ঈদ মেলা বসানোর প্রস্তুতি শুরু করেন। ইতোমধ্যে সেখানে অস্থায়ী স্টল নির্মাণের কাজও শুরু হয়েছিল। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে এলে তারা উদ্বেগ প্রকাশ করেন। রবিবার (১ মার্চ) নওয়াপাড়া বাজারের শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসকের কাছে জমা দেন। আবেদনপত্রে ব্যবসায়ীরা উল্লেখ করেন, তারা সারা বছর সরকারি নিয়মনীতি মেনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। লাভ-ক্ষতির মধ্য দিয়েই তাদের সংসার চলে। এমন পরিস্থিতিতে বহিরাগত ব্যবসায়ীদের এনে অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন করলে স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তারা অবিলম্বে অনুমোদনহীন ঈদ মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে একটি রাজনৈতিক দল ও এক জনপ্রতিনিধির নাম ব্যবহার করে যারা এ আয়োজনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ব্যবসায়ীরা। মেলা বন্ধে প্রশাসনের পদক্ষেপকে স্বাগতও জানান তারা। এ বিষয়ে নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান বলেন, ইনস্টিটিউট মাঠে ঈদ মেলা আয়োজনের জন্য তার অনুমতি নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে ঈদ মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর অনুমোদনহীন এ আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল