ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ১২:৪

পৌষ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। শীতের মাঝামাঝি সময়ে এসে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইতে দেখা গেছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তা ছিল ক্ষণস্থায়ী ও ম্লান। কুয়াশার চাদরে ঢেকে থাকায় সড়ক ও খোলা মাঠে দৃশ্যমানতা কমে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়।

তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী। কাজে বের হলেও শীতবস্ত্রের অভাবে কনকনে ঠাণ্ডায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এদিকে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, জ্বরসহ নানা সমস্যায় ভুগছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এসব রোগীর উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস