রাষ্ট্রীয় আদেশ উপেক্ষিত
বেগম খালেদা জিয়ার শোক দিবসে বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারন ছুটি ঘোষনা ও ৩ দিনের শোক পালনের নির্দেশনার মধ্যে রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বাগেরহাটে একটি ইসলামী ক্যাডেট একাডেমীতে নবীন বরন ও ক্রেষ্ট প্রদান উৎসব আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা শহরের মিঠাপুকুরপাড় এলাকার বিতর্কিত নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে এ উৎসবের কারনে শহর ব্যাপী নানা সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্টীয় শোকের দিনে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী লিঃ পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে উৎসব আয়োজন মানে রাষ্ট্রীয় আদেশ অমান্য করা। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত। একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়ের নাম থাকলেও তিনি আসেন নাই। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শহরের ফলপট্রি জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওঃ মোঃ শাহাজান সাহেব। সরকার ঘোষিত সাধারন ছুটি ও শোক দিবসের দিন এ ধরনের অনুষ্ঠান আয়োজন বিষয়ে ওই একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমান বলেন, আমাদের পুর্ব নির্ধারিত অনুষ্ঠান তাই আমরা অনুষ্ঠানটি করেছি। তবে প্রশাসনের অনুরোধে অনুষ্ঠান সংক্ষেপ করেছি। রাষ্ট্রীয় আদেশ অমান্য করে এ ধরনের অনুষ্ঠারন করার বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম বলেন, আমরা এ অনুষ্ঠান করার খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কে অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ