বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
বকশীগঞ্জ উপজেলা-এ চলতি মৌসুমে গোল আলুর বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে আলুর স্তূপ—দেখে মনে হয় কৃষকের স্বপ্ন যেন মাটির বুকেই ফলেছে। কিন্তু সেই স্বপ্নে ভাটা পড়েছে বাজারদরে। উৎপাদন আশানুরূপ হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় দিন কাটছে চাষিদের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এ বছর প্রায় ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। ফলনও হয়েছে প্রত্যাশার চেয়েও ভালো। তবে স্থানীয় হাট-বাজারে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকায়। কৃষকদের দাবি, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি মিলিয়ে প্রতি মণ উৎপাদন খরচই প্রায় সমান বা তার চেয়ে বেশি পড়ছে। উপজেলার ২ নম্বর বগারচর ইউনিয়নের কৃষক মো. সালমান পাঠান বলেন, লাভের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি। এক বিঘা (৩৩ শতক) জমিতে আলু চাষে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে ৭০ থেকে ৭৫ মণ আলু পাওয়া যায়। কিন্তু বর্তমান বাজারদরে খরচই উঠছে না।
একই ইউনিয়নের আরেক কৃষক সোহেল জানান, এলাকায় কোনো হিমাগার না থাকায় বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। কয়েক সপ্তাহ সংরক্ষণ করতে পারলে হয়তো ভালো দাম মিলত। কৃষকদের অভিযোগ, সংরক্ষণ সুবিধার অভাব ও মৌসুমের শুরুতেই অতিরিক্ত সরবরাহের কারণে বাজারে দরপতন ঘটেছে। অনেকেই মাঠ থেকেই পাইকারদের কাছে কম দামে আলু তুলে দিতে বাধ্য হচ্ছেন। এতে ঋণের চাপ বাড়ছে, সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, এ বছর আবাদ ও ফলন দুটোই সন্তোষজনক। তবে বাজার ব্যবস্থাপনা উন্নত করা এবং পর্যাপ্ত হিমাগার স্থাপন করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পেতেন।
স্থানীয় চাষিদের আশঙ্কা, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত না হলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ কমে যেতে পারে। তারা বাজার তদারকি জোরদার, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং দ্রুত হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন।
বাম্পার ফলনের আনন্দ যখন লোকসানের শঙ্কায় ম্লান, তখন দিশেহারা বকশীগঞ্জের আলুচাষিরা সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় প্রহর গুনছেন।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ