ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আবু সাঈদ (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাউলারহাট এলাকার কাচনা গ্রামের মো. মকিম উদ্দিনের ছেলে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ভাউলারহাট হেলিপ্যাডের নতুন ব্রিজ নির্মাণ কাজের জন্য খনন করা খালে পড়ে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাৎক্ষণিক উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, আবু সাঈদ ঠাকুরগাঁও শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভাওলারহাট এলাকায় নতুন ব্রিজের নির্মাণকাজের জন্য খাল খনন করা হয়েছে। অন্ধকারে খালের অস্তিত্ব টের না পেয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে যান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি খালে পরে মৃত্যুর। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’