ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৩-২০২৬ বিকাল ৭:১৬

গাজীপুরে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খুচরা সার ডিলাররা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি মো: আবু সাঈদ, মো: মাহবুবুল আলম, মো: শফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শামীম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে দেশে সার কেলেঙ্কারির ঘটনা এবং সার নিয়ে কৃষকদের দুর্ভোগ এখনো মানুষ ভুলেনি। ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে একদিকে কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা চালু হলে তাদের এ ব্যবসা বন্ধ হয়ে অনেকেই বিপাকে পড়বেন। তারা এই নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
‎পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে খুচরা সার বিক্রেতারা নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত