ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে
ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাইকিং এ মাদক সেবন না করার আকর্ষণীয় প্রচারণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । যেখানে সাম্প্রতিক সময়ে কিছু নামধারী রাজনৈতিক নেতাকর্মী ও কতিপয় ব্যবসায়ী পুলিশ সদস্যের জড়িত থাকার কারণে থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার নানান প্রচেষ্টা সত্ত্বেও মাদক আমদানী, বিক্রি ও সেবন বন্ধ করা সম্ভব হয়নি। বরং ক্রমান্বয়ে মাদক আমদানী, বিক্রি ও সেবন বেড়েই চলেছে সেখানে স্বয়ং এক মাদকসেবী মাঠে নেমেছে মাদকের বিরুদ্ধে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও অনেকেই আশাবাদী এই যুবকের মাধ্যমে হয়তো অনেক মাদকসেবী সুস্থ্য সমাজে ফিরে আসতে পারবে। বুধবার ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা গ্রামে জিয়াউর রহমানের ছেলে ফাহিম হোসেন (৩০) নিজেই রিকশায় মাইক বেঁধে মাইক্রোফোন হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রচার করতে থাকেন। প্রচারের সময় ফাহিম হোসেন এলাকার ও বহিরাগত সকল মাদকসেবীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি মাদক সেবন বন্ধ করেছি। আজকের পর থেকে কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে সোপর্দ করবেন। দয়া করে আপনারা কেউ মাদক সেবন করবেন না এবং মাদক সেবন করতে এই এলাকায় আসবেন না। প্রচারের সময় ওই যুবক আরও বলেন, আমি প্রচুর মাদক সেবন করতাম। আমার অনেক টাকা অপচয় হতো। সেই সঙ্গে আমার শারীরিক শক্তি ও সুস্থ্যতা নষ্ট হতে থাকে। এটা বোঝার পরও আমি মাদক সেবন করতাম। আমি অপমানিত হয়ে বুঝতে পেরেছি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ভুল পথে পা দিয়ে আমার মহামূল্যবান জীবন এতোদিন ধ্বংস করছিলাম। তাই আমার অপরাধ বোধ ও উপলব্ধি থেকে আমি নিজে মাদক সেবন বন্ধ করেছি এবং সবাইকে মাদক সেবন করতে নিষেধ করছি। মাদকাসক্ত যুবক ফাহিম ঈশ্বরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের ৪টি গ্রামে দিনভর তার এই ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় সাড়ে ৩শ টাকা। এটা তার নিজস্ব টাকা। কারো কাছে ধার কিংবা সাহায্য নেয়া হয়নি। নেশার জন্য অনেক টাকায় খরচ করেছে, ভালো কাজের জন্য এই সামান্য টাকা খরচ করতে পেরে সে পুলকিত বোধ করছে। যদি কেউ এই ভালো কাজের জন্য তার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। এদিকে তার এধরনের মাদক বিরোধী মাইকিংএ প্রচারনা শুণে এলাকার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক ও পুলিশের ব্যর্থতাকে দোষারোপ করেছেন। আবার কেউ কেউ প্রচারণার বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করার পাশাপাশি এলাকার অভিভাবকদের সদর্ক থাকার কথাও বলেছেন সাংবাদিকদের নিকট।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে