ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
শহরের টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার টিকাপাড়া মহল্লার তার নিজ বাড়িতে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিকাপাড়া মহল্লায় ইব্রাহিম (বাবলু) সাহেবের জনৈক ভাড়া বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি বিশেষ টিম। সেখানে তল্লাশি চালিয়ে ৬৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার জাকির হোসেন ঠাকুরগাঁও পৌরসভার ইসলামবাগ নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি বর্তমানে টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জাকির হোসেনের ভাড়া বাসায় অভিযান চালাই। তল্লাশির সময় সোফার নিচে টিস্যু ব্যাগে লুকানো অবস্থায় ৬৯ পাতা টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’