ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৪-৩-২০২৬ বিকাল ৭:২৭

“মনপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন, রোজায় চরম দুর্ভোগে আনছল হকের ঘর "এমন হৃদয়স্পর্শী শিরোনামে গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত মানবিক সংবাদটি নাড়া দেয় মনপুরাবাসীকে। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি স্থানীয় বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নজরে আসে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুর ২টায় ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের সোনার চর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি গুচ্ছগ্রামে অসহায় আনছল হকের পরিবারের হাতে নগদ অর্থ ও এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয় বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মনপুরা শাখা। জানা যায়, পরিবারটির তিনজন সদস্যই প্রতিবন্ধী। ভিক্ষাই ছিল তাদের একমাত্র উপার্জনের পথ। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছিল পরিবারটি। সংবাদটি প্রকাশিত হওয়ার পর সমাজের মানবিক মানুষদের মধ্যে সাড়া পড়ে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সহায়তা প্রদানকালে যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ বলেন, “মানবিক সংবাদ সমাজের দর্পণ। অসহায় মানুষের কষ্ট তুলে ধরার ফলে আমরা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত। অন্যদিকে, সহায়তা পেয়ে আনছল হকের পরিবার আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের দুঃখের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ। আজ যে সহযোগিতা পেলাম, তা আমাদের জন্য অনেক বড় সহায়তা। স্থানীয়রা মনে করছেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ মিলেই বদলে যেতে পারে অসহায় মানুষের জীবন। মনপুরায় এই সহায়তা কার্যক্রম তারই একটি উজ্জ্বল উদাহরণ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত